অপেক্ষা করুন, ডেটা লোড হচ্ছে...
অপেক্ষা করুন, ডেটা লোড হচ্ছে...
প্রকাশিত: 06 Sep 2025
ভর্তি ০৭/০৯/২০২৫ খ্রি. থেকে ১৪/০৯/২০২৫ খ্রি. পর্যন্ত। ক্লাস শুরু ১৫ সেপ্টেম্বর ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (সোমবার) ভর্তির জন্য যা যা প্রয়োজন হবে- --- ভর্তি ফরম। নির্ভুলভাবে পূরণ করে জমা দিতে হবে। ভর্তি ফরম কলেজ থেকে সংগ্রহ করতে হবে। --- শিক্ষার্থীর এসএসসির এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, প্রশংসাপত্র, মার্কশিট (বোর্ড থেকে প্রাপ্ত। অনলাইন থেকে প্রাপ্ত রেজাল্টশিট না) এগুলোর প্রত্যেকটির ০১ টি করে ফটোকপি। --- শিক্ষার্থীর বর্তমানে তোলা ০২ কপি ছবি। ছবিতে মুখমন্ডল স্পষ্ট হতে হবে। একই জামা বা পোশাক পরে একাধিক ছবি উঠাবেন না। এতে আপানকে পৃথক করতে অসুবিধা হয়। রেজিস্ট্রেশনের সময় চিনতে সমস্যা হয়। --- শিক্ষার্থীর ১৭ ডিজিট সম্বলিত জন্মসনদের ফটোকপি ০১ টি। --- শিক্ষার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ টি। দুইটি NID একটি এ৪ পেপারে ফটোকপি করবেন। পিতা মাতার অবর্তমানে বৈধ অভিভাবকের NID এর ফটোকপি জমা দিবেন। --- এসএসসি পরীক্ষার মূল মার্কশিট (বোর্ড হতে প্রাপ্ত যা আপনার স্কুল/মাদ্রাসা/সমমান প্রতিষ্ঠানে বোর্ড হতে সরবরাহ করবে) ভর্তির সময় কলেজ কর্তৃপক্ষ জমা নিয়ে রাখবেন। এটি শিক্ষার্থী এইচএসসি পাশ করা বা শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা পর্যন্ত কলেজে জমা থাকবে। এজন্য এটির মুল মার্কশিটের প্রয়োজনীয় কপি নিজের কাছে রাখবেন। প্রয়োজনে রঙ্গিন সংস্করণ আপনার ড্রাইভে সংরক্ষণ করে রাখবেন। বিষয় নির্বাচনের ক্ষেত্রে অনুসরনীয়ঃ- সকল বিভাগে বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই ০৩ টি বিষয় আবশ্যিক। এছাড়া বিভাগ ভেদে আরও ৪ টি বিষয় নির্বাচন করতে হবে। নিচে অত্র কলেজে বিভাগওয়ারী বিষয়গুচ্ছ দেয়া হলো। *** বিজ্ঞান বিভাগ- পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, কৃষিশিক্ষা। এই গ্রুপে পদার্থ, রসায়নসহ আরও ০২ টি বিষয় নির্বাচিত করতে হবে। ০১ টি ঐচ্ছিক ও একটি ৪র্থ। *** ব্যবসায় শিক্ষা বিভাগ- হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং কৃষিশিক্ষা। এই বিভাগে অত্র কলেজে বিষয়গুচ্ছ নির্ধারিত। অর্থাৎ কৃষিশিক্ষা ৪র্থ বিষয় বাকী ০৩ টি বিষয় ঐচ্ছিক। *** অর্থনীতি, যুক্তিবিদ্যা, কৃষিশিক্ষা, ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরণীতি ও সুশাসন, সমাজকর্ম, ইতিহাস। এই গ্রুপে ০৪ টি বিষয় নির্বাচন করতে হবে। তবে ইতিহাস ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একইসাথে নির্বাচন করা যাবে না। কৃষিশিক্ষা ও ইসলামী শিক্ষা ৪র্থ বিষয় ছাড়া নির্বাচন করা যাবে না। অর্থাৎ কোণ শিক্ষার্থী এই দুইটি বিষয়ের যেকোন একটি নির্বাচন করলে তা ৪র্থ বিষয় হিসেবে নির্বাচন করতে হবে। [ভর্তির ক্ষেত্রে কোনোপ্রকার অসুবিধার সম্মুখীন হলে এই পেইজ, কলেজের ওয়েবসাইটে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। কলেজ কর্তৃপক্ষ আপনাকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।] (মোঃ মোজাফফর রহমান) অধ্যক্ষ জীবননগর ডিগ্রি কলেজ জীবননগর, চুয়াডাঙ্গা।
Selected Students_Day_Bangla_Business Studies_Co-Ed.pdf
⬇️ ডাউনলোডSelected Students_Day_Bangla_Humanities_Co-Ed.pdf
⬇️ ডাউনলোডSelected Students_Day_Bangla_Science_Co-Ed.pdf
⬇️ ডাউনলোড